বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাছ ধরার সময় ১৭ ভারতীয় জেলে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাল-ট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।

ট্রলার, জাল ও মাছসহ আটকদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে মামলার পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD