শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

অনুমতি ছাড়া সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজধানীতে সভা, সমাবেশ ও গণজমায়েতসহ নানা কর্মসূচি করতে হলে পুলিশের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানিং লক্ষ্য করা হচ্ছে ঢাকা মহানগরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা সমাবেশ গণজমায়েত এর মতো কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বিদ্যমান আইনে বৈধ কোন দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতাসহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শৃঙ্খলা বা জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধি-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণের সুবিধা অক্ষুন্ন রাখা রাখা হয়েছে। কিন্তু তারপরও অনেকেই আইনের এ ধরনের বিধি-নিষেধ তোয়াক্কা না করেই নানা ধরনের সভা সমাবেশ গণজমায়েত করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD