শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক! পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে দীপকেকে ইয়েমেনে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

মাস্ক ব্যবহার না করায় ৫৪ জনকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ও বিপনি বিতানে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৫৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দিনভর চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আলমগীরের নেতৃত্বে মহানগরের বায়জিদ এলাকায় করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৭ মামলায় ৭ জনকে ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজারে অভিযানে মাস্ক না পরার কারণে ২০ ব্যক্তিকে ৩০০০ টাকা অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন মহানগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় কোভিড ১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৬ মামলায় ১৬ জনকে ২৭৫০ টাকা অর্থদণ্ড করেন। এসময় জেলা প্রশাসন , চট্টগ্রাম এর পক্ষ থেকে হকার, ভিক্ষুক, পথচারী, বাসচালক, রিকশাচালকদের মাঝে প্রায় ২০০টি মাস্ক বিতরণ করা হয়।

অন্যদিকে, নগরীর কাজীর দেউড়ি ও কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় কাজীর দেউড়ি সিডিএ মার্কেট ও কর্ণফুলী নতুন ব্রিজে মাস্ক ব্যবহার না করার দায়ে ৯ মামলায় ৯ জনকে ২৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির জন্য এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক আরও জানান, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ‌্যে প্রতিদিন ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপনি বিতান, শপিংমল, বাস স্ট্যন্ডে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাত থাকবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD