শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ির শেরেবাংলা স্কুল সংলগ্ন এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ইমরান হোসেন খন্দকার (২৭) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার সময়।

এলাকাবাসী জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মাদকাসক্ত বড় ভাই জাকির হোসেন খন্দকার (৩২) ছোট ভাই ইমরান হোসেন খন্দকার (২৭) কে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সৈয়দপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার নাম এস.এম আরিফ ওরফে মানিক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD