শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতের তৈরি করোনা টিকা নেয়ার দুই সপ্তাহ পরই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে করোনার একটি টিকার ট্রায়ালে অংশ নেয়ার পর ভাইরাসটিতে আক্রান্ত হন তিনি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত কোভ্যাক্সিনের একটি ট্রায়ালে অংশ নেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। গত ২০ নভেম্বর তাকে টিকাটির একটি ডোজ দেয়া হয়।
শনিবার এট টুইট বার্তায় নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অনিল। এসময় তার সঙ্গে নিবিড় সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষার পরামর্শও দিয়েছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলেও জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। তিনি এখন আম্বালা ক্যান্টমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হওয়ার প্রস্তাব দেন অনিল। ভারতে এটাই প্রথম কোনও টিকা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে।

এমনকি টিকাটির কার্যকারিতা নিয়ে তৃতীয় ধাপে সবচেয়ে বড় ট্রায়ালও চালানো হয়েছে। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) টিকাটি তৈরি করেছে।

ভারত বায়োটেক এর আগে জানিয়েছিল যে, তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সফল হয়েছে এবং তৃতীয় ধাপের ট্রায়াল নিয়ে কাজ করছে তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD