শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউনিফর্মটা না থাকলে বুঝবেন জীবন কত কঠিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্ত। মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতোমধ্যে অনেকের চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন শরীর থেকে ইউনিফর্ম নেমে গেলে বুঝা যাবে। মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন। সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

ডিএমপিতে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণগুলো অবহিত করতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে করোনাকালীন ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে যাবতীয় কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ সম্পর্কে ফোর্সদের অবহিত করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ফোর্সের ডাইনিং ও ব্যারাক ব্যবস্থা উন্নতিকরণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, ব্যারাকসহ পুলিশ লাইন্স ও পুলিশের বিভিন্ন অফিসে নিয়মিত জীবাণুনাশক ছিটানোসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ডিএমপির তিন হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ফোর্সের চিকিৎসা নিশ্চিত করতে আইজিপির উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল সম্পূর্ণ ভাড়া নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ কল্যাণ সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনাররা, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD