শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাড়ি চাপায় ভিপি নূরকে হত্যাচেষ্টার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে প্রাইভেটকার চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতে দুই দফা প্রাইভেটকারে ধাক্কা দিয়ে হত্যাচেষ্টা করা হলে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে নূর জানান, রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুইবার প্রাইভেটকারটি নূরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোড আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

অভিযোগে আরও বলা হয়, বাসে ধাক্কা দেয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পেছনের দিকে নিয়ে পুনরায় নূরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। তবে এরইমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

তবে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নূরকে হত্যাচেষ্টা ঘটনা ঘটেনি। তার অভিযোগ সঠিক নয়। এটি নিছক দুর্ঘটনা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD