শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

উত্তরে কমছে কুয়াশা, বাড়ছে শীত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

কুয়াশার প্রভাব কমতে শুরু করার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে। একদিনের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গিয়ে কোথাও কোথাও দু-এক ফোটা বৃষ্টিও পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি জানান, কুয়াশা কমতে শুরু করায় বিরাজমান উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হতে শুরু করেছে। আর এ কারণে কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর জনপদে কোথাও কোথাও দু-এক ফোটা বৃষ্টিও হয়েছে বলে জানান তিনি।

তোফাজ্জল হোসেন জানান, বেশ কয়েক দিন ধরে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তর জনপদে উত্তর-পশ্চিমাঞ্চলের হিমেল বায়ু বিরাজমান আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে এ হিমেল বায়ু প্রবাহিত হতে পারেনি। ফলে শীতের তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি। কিন্তু শনিবার থেকে কুয়াশা কমতে শুরু করায় বিরাজমান উত্তর-পশ্চিমের হিমেল বায়ু প্রবাহিত হতে শুরু করেছে। এ কারণে এই জনপদে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস দেন তিনি।

তিনি আরও আভাস দেন, আগামী ২০ ডিসেম্বরের দিকে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার পর শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করায় বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জনজীবন। সন্ধ্যা হতে না হতেই শহরে কমছে জনসমাগম। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগ।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহ মো. ইসমাইল হোসেন জানান, হালকা গরমের পর শীতের প্রকোপ শুরু হওয়ায় বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের যাতে শীত না লাগে-সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD