শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ অনার্স বিশেষ পরীক্ষার ফল প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট ৩৬২টি কলেজের ৪ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফল রোববার সন্ধ্যা ৬টা থেকে SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space>Reg No (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info থেকে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনিয়মিত এবং অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনাকালীন জুম অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা নভেম্বর মাসে সম্পন্ন হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD