শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রী-সন্তান না পেয়ে আদালতে আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জে মামলা করেও স্ত্রীকে ফিরে না পাওয়ায় আদালতের সামনে নিজের পেটে ছুরিকাঘাত করে হাফিজ মিয়া (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নির্বাহী আদালতের সামনে এ ঘটনা ঘটে। হাফিজ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

আদালত পরিদর্শক আল-আমিন জানিয়েছেন, হাফিজের সাথে তার স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় দুই জন আলাদা বসবাস করতেন। সম্প্রতি হাফিজ স্ত্রীকে ফিরে পেতে হবিগঞ্জ নির্বাহী আদালতে মামলা করেছিলেন।

সোমবার বিচারক হাফিজের স্ত্রীর ইচ্ছায় তাকে তার মায়ের সঙ্গে যাওয়ার আদেশ দেন। কিছুক্ষণ পর হাফিজ বাইরে এসে আদালত ভবনের সামনে নিজের বুকে ছুরিকাঘাত করেন। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই হাফিজ মারা গেছেন।

সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মিঠুন রায় জানান, হাফিজের বুকে একটি ছুরিকাঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সিলেটে পাঠানো হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD