শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চালু হলো আরো তিন ইউটার্ন, কমবে যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তেজগাঁও সাতরাস্তা হতে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় আরো ৩টি ইউটার্ন খুলে দেওয়া হয়েছে। রোববার থেকে এসব ইউটার্ন খুলে দেয়া হয়। এতে এসব এলাকার যানজট আরো কমবে বলে মনে করছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ।

ইউটার্নগুলো হচ্ছে, তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো/কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি। এ নিয়ে মোট ৬টি ইউটার্ন চালু করা হলো। ইতিপূর্বে খুলে দেওয়া অন্য ৩টি ইউটার্ন হচ্ছে, কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়। অবশিষ্ট ৪টি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ৪টি ইউটার্ন হচ্ছে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচ, বনানী-কাকলী রেলস্টেশন, এবং বনানী ফ্লাইওভারের নিচ।

প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন স্থানের ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ২৪ কোটি ৮৩ লক্ষ টাকা ছিল। তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা।

এ বিষয়ে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, এই ইউটার্নগুলো চালু করার ফলে এই সড়কে যানজট আরো কমে যাবে, বাঁচবে যাতায়াতের সময়ও। তিনি আরো বলেন, এই শহরকে সুন্দর করতেই হবে। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD