শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার আরও একটি নতুন রূপ শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের আরও একটি নতুন রূপ শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে যাওয়া দুই যাত্রীর দেহে এটি শনাক্ত হয়েছে বলে বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন।

ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হ্যানকক বলেছেন, ‘এই ভাইরাস এখনও অনেক বেশি সংক্রামক এবং নতুন ভাইরাসের তুলনায় এটি আরও বেশি রূপান্তরিত হয়েছে।’

তিনি জানান, আক্রান্ত দুই ব্যক্তিকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত ১৫ দিনের মধ্যে যারাই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে অবশ্যই দ্রুত কোয়ারেন্টাইনে যেতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘নতুন রূপটি অনেক বেশি উদ্বেগজনক, কারণ এটি এখনও অনেক বেশি সংক্রামক। যুক্তরাজ্যে যে নতুন ধরণটি পাওয়া গেছে এটি তারচেয়েও বেশি রূপান্তরিত হয়েছে।’

প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন একটি রূপ শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয় এটি তারচেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD