শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় ৭৫ পুলিশ সদস্যের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে পুলিশ। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, লাশ দাফনসহ নানা কাজ করে প্রশংসিতও হয়েছে। এ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ পুলিশ সদস‌্য। আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস‌্য।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে করোনা মোকাবিলা করতে গিয়ে ৭৫ জন পুলিশ সদস্য মারা গেছেন।

করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ১৬৫ জন। এছাড়া, কোয়ারেন্টাইনে আছেন ১০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজারেরও বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় একজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন পরিদর্শক, ১৫ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), একজন নায়েক, ৩৮ জন কনস্টেবলসহ মোট ৭৫ পুলিশ মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম পুলিশ সদস‌্য মারা যান। করোনা সংক্রমণের শুরুতে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তা অনেকটা কমে এসেছে। পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ ও সুরক্ষা নিশ্চিত করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

করোনা সংক্রমণের প্রথমদিকে মিরপুরের টোলারবাগে করোনা রোগী আক্রান্ত হয়। এরপর ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পরে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয় পুলিশ।

এ বিষয়ে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফোয়েল হোসেন বলেন, ‘আমার দীর্ঘ চাকরি জীবনে এ এক অন্যরকম অভিজ্ঞতা। করোনার সময় ওই এলাকায় অনেক কাজ করেছি। বিশেষ করে স্থানীয় বাসিন্দারের বাসায় গিয়ে খোঁজখবর নিতে হয়েছে। অনেককে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। তবে মানুষকে নিরাপদে রাখতে পেরে ভালো লেগেছে। যদিও এজন্য আমাদের অনেক পুলিশ সদস্যকে জীবন দিতে হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD