শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নাইজেরিয়ায় আরেকটি নতুন ধরনের করোনাভাইরাস সনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আরেকটি নতুন ধরনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

আফ্রিকা সিডিসি’র প্রধান জন এনকেনগসাং এ বিষয়ে বলেছেন, ‘নাইজেরিয়ায় সনাক্ত হওয়া করোনাভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। এটা ভিন্ন বংশধারার। আমাদের কিছুটা সময় দিন। আমরা এখনো এই ভাইরাসটি নিয়ে প্রাথমিক পর্যায়ে আছি।’

অবশ্য এই ভাইরাসটি নাইজেরিয়ায় ছড়িয়েছে আগস্ট ও অক্টোবরের দিকে। সে সময় সংগ্রহ করা কিছু নমুনা পরীক্ষা করেই আফ্রিকান সিডিসি নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পেয়েছে।

অবশ্য সম্প্রতি নাইজেরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসাবে আগের চেয়ে ৫২ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। তাতে নাইজেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁতে যাচ্ছে।

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মতো নাইজেরিয়ায় সনাক্ত হওয়া নতুন ভাইরাসটিও খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো নিয়েও এখন ভাবতে হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD