শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

ফের বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমার আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে ফের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ নীলফামারীর ডিমলা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের উত্তর-পশ্চিমাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নীচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের তেতুলিয়াতে। সেদিন তেতুলিয়াতে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর বাংলাদেশে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৬৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD