শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুন্দরবন মার্কেটে উচ্ছেদ অভিযান শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
Evection Drive

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা এ অভিযান পরিচালনা করছেন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সুন্দরবন স্কয়ার মার্কেটে প্রায় সাতশটি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, এর আগে আমরা ফুলবাড়িয়াতেও অভিযান পরিচালনা করেছি। আমাদের প্রকৌশল বিভাগ কাজ করছে, দক্ষিণ সিটির যেসব মার্কেটে অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে।

গত ১৭ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৩৮০টি দোকান উচ্ছেদ করা হয়। এরমধ্যে বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় গড়ে ওঠা সব দোকান অবৈধ। ৫ম তলায় দোকানের সংখ্যা ২৯২টি।

সুন্দরবন মার্কেট অবৈধ দখল উচ্ছেদ করার পর সেই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD