শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৫শ’ পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

জামালপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক হাজার ৪৭৩ জন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। জামালপুরের সাতটি উপজেলার লোক সংখ্যার ভিত্তিতে এসব ঘর বরাদ্দ করা হয়। দুই কক্ষের আধাপাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

চলতি মাস থেকে প্রতিটি উপজেলায় ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রান্তিক গরীব ও অসহায় মানুষের মধ্যে এসব ঘর বিতরণ করা হয়। অন্য প্রকল্পের তুলনায় এ প্রকল্প অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে।

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি এসব ঘর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) খলিলুর রহমান নির্মাণ কাজ সরেজমিনের পরির্দশন করে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শনিবার ছুটির দিনও দুর্গম দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নির্মাণাধীন এসব ঘর পরির্দশন করেন জেলা প্রশাসক এনামুল হক।

পরির্দশন শেষে জামালপুর জেলা প্রশাসক এনামুল হক জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘর নির্মাণ কাজ সমাপ্ত করে দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD