শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

৬ মাসের মধ‌্যে ৩ কোটি ভ‌্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ‌্যে পর্যায়ক্রমে ৩ কোটি ভ্যাকসিন চলে আসবে। এই ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকার প্রস্তুত।

 

আরো পড়ুন : ‘বেগম জিয়ার ভুলে বিনা পয়সায় সাবমেরিন সংযোগ পায়নি বাংলাদেশ’

আরো পড়ুন : এবার ‘থার্টি ফার্স্টে’ সাদা পোশাকে অলিগলিতে র‌্যাব, ঘরে উদযাপনের পরামর্শ

আরো পড়ুন : ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নয়: স্বাস্থ্যমন্ত্রী

 

রোববার (২৭ ডিসেম্বর) সকালে মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরে ২টি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী এই তথ‌্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের প্রশিক্ষিত জনবল রয়েছে। ভ‌্যাকসিন রাখার স্টোর প্রস্তুত করা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে কোল্ডবক্স ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। কিভাবে ভ‌্যাকসিন দেওয়া হবে, তার জন্য একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে। যারা ভ‌্যাকসিন নিয়ে সরকারের সমালোচনা করছেন, তারা সঠিক তথ্য না জেনেই কথা বলছেন।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির ভ‌্যাকসিন উইং ও ড্রাগ টেস্টিং উইংয়ে ল‌্যাব পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD