শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাইকেল লেন রক্ষায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রোববার বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সে সময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয়েছে প্রায় শতাধিক ভাসমান দোকান। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD