শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্ঘটনায় মা-ছেলে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের কোতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী লিমা আক্তার (৩৬) ও ছেলে লিখন (৬)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন জানান, উপজেলার টেংলাবাড়ী এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন বাদশা। সেখান থেকে বাদশা নির্মাণ শ্রমিকের কাজ ও তার স্ত্রী লিমা স্থানীয় একটি কারখানায় চাকরি করে আসছিলেন। দুপুরে ডিটারজেন্ট পাউডার কিনতে লিমা ছেলে লিখনকে নিয়ে ভাড়া বাসার পাশের একটি দোকান যাচ্ছিলেন। এক পর্যায়ে ধামরাই আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD