শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি। সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

বিশ্বে গেল ২৪ ঘণ্টায় আরও চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় পৌনে ১৮ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনা রোগী। রোগীর সংখ্যা দুই কোটি ছুঁই ছুঁই যুক্তরাষ্ট্রে।

এরই মধ্যে দেশে দেশে করোনার নতুন রূপ শনাক্ত হচ্ছে। সোমবার দক্ষিণ আফ্রিকা ও জর্ডানে এ ধরনের করোনা রোগী পাওয়া গেছে। ফলে এসব দেশে সংক্রমণ আরও তীব্র হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে ইতালিতে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। দেশটিতে ২৯ বছর বয়সী একজন স্বাস্থ্যকর্মীকে প্রথম টিকা দেয়া হয়। খবর বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

আরও পড়ুন :

করোনা নির্ণয়ের সবচেয়ে সহজ যন্ত্র আবিষ্কার করলো ইন্দোনেশিয়া

রাজধানীর যে এলাকায় গ্যাস থাকছে না আজ

সমাবেশে আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

বিশ্বে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে, সুস্থতার হার ৭৫%

অ্যান্থনি ফাউসি সিএনএনকে আরও বলেছেন, করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে- এই উদ্বেগের কথা আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও শেয়ার করেছি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্রে।

এর আগে বাইডেন সতর্ক করে বলেছিলেন, জাতির অন্ধকার দিনগুলো আমাদের পেছনে নয়, সামনে রয়ে গেছে। এ পর্যন্ত দেশটির ২০ লাখ মানুষ টিকা পেয়েছে। বছরের শেষ নাগাদ দুই কোটি লোক টিকা পাবে বলে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে ফাউচি বলেন, এপ্রিল নাগাদ অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেয়ার কথা তারা সবাই পেয়ে যাবেন।

আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ আফ্রিকায়। সরকারি হিসেবে দেশটিতে শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্তের ঠিক পরের দিন শনাক্তের এই সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার হাসপাতাল এবং মেডিকেল সেন্টারগুলোতে রোগী ভর্তির চাপ বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনার এই নতুন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোধে আরও কঠোর বিধিনিষেধের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। করোনা সংক্রমণের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা অন্যতম হটস্পট ছিল। আফ্রিকা মহাদেশের মোট আক্রান্তের অর্ধেকই এই দেশটিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD