শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মদ পানে বাড়ে করোনার সংক্রমণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ বাড়ার পেছনে মদেরও ভূমিকা রয়েছে দাবি করে এটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন।

করোনার নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট দেশের সব বার বন্ধ, সমুদ্র সৈকত ও সরকারি সুইমিং পুলসহ সংক্রমণের হটস্পটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। এর বাইরে নৈশ কারফিউর মেয়াদ চার ঘণ্টা বাড়ানো হয়েছে।

রামাফোসা বলেছেন, ‘মদের নেশায় কারণে বেপরোয়া আচরণের ভূমিকা রয়েছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে। মদ সংশ্লিষ্ট দুর্ঘটনা ও সহিংসতা আমাদের হাসপাতালগুলোর জরুরি বিভাগে চাপ ফেলছে।’

তিনি জানান, মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে। অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টিও রয়েছে। মাস্ক না পরলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন নির্দেশনায়।

আরও পড়ুন :

ফেসবুক লিখে দেবে মনের কথা!

করোনা টিকা প্রত্যাখ্যানকারীদের তালিকা করবে স্পেন

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৮ লাখ ছুঁই ছুঁই

দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে ১৭৭২ রোহিঙ্গা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD