শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : কক্সবাজার সমূদ্র সৈকতের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট খুব দ্রুত হস্তান্তর সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

আরও পড়ুন :

ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে ২০

ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

রাজধানীতে ১ টাকায় নারীর থাকার জায়গা

রাস্তায় গাড়ি দাঁড়াতে পারবে না: ডিএমপি কমিশনার

এসময় কমিটি সদস্য নারায়ন চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মনোয়ার হোসেন চৌধুরী এবং আনোয়ারুল আশরাফ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এসময় রাজধানীর রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন এবং রমনা পার্কের লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ’ প্রল্পের পূর্বের অনুমোদিত মূল নকশা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।

কমিটি চট্টগ্রামের জিইসি মোড়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্যিক কাম আবাসিক প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আগামি ২৮ ফেব্রুয়ারি মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। এছাড়া বস্তিবাসিদের জন্য মিরপুরে ভাড়াভিত্তিক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন ও আরো নতুন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD