শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঠপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া, উপস্থিত আছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা।

করোনা মহামারির কারণে এবার বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে স্কুল থেকেই বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেওয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ইতিমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো হয়েছে। স্কুল থেকেই শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ১ জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD