শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শাহজাদপুরের সেই সড়কে আবারো দুর্ঘটনায় প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

মির্জা হুমায়ুন,শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহ নগড় ইউপির রতনকান্দি দক্ষিনপাড়া পুরাতন বাজার সংলগ্ন ব্রিজ উঠার সংযোগ সড়কে আরো একবার প্রাণহানীর ঘটনা ঘটেছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার সদামারা গ্রামের আয়নাল প্রামানিকে পুত্র আঃ মজিদ ওরফে ধনী (৪৫) নিহত হয়েছে।
নিহতের ছোট ভাই আজিম প্রামানিক জানান অটোভ্যান চালিয়ে বাড়ী ফেরার সময় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশফুট।রেলিং না থাকায় অটোভ্যান উল্টে গিয়ে খাদে পরলে মৃত্যু হয় ভ্যানচালক আঃ মজিদ ওরফে ধনীর ।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারীতে ঐ ব্রিজের সংযোগ সড়ক থেকে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার মোয়াকোলা গ্রামের আবুল কালামের মেয়ে ৩য় শ্রেনীর ছাত্রী মদিনা খাতুন নিহত হয়েছিলো।
সমতল রাস্তা থেকে ব্রিজে উঠার সংযোগ সড়কেন উচ্চতা বেশি এবং খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশ ফিট কিন্তু কোন রেলিং ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা রোধে দ্রুত ঝুঁকিপুর্ন এই সেতুর সংযোগ সড়কের দুপাশে রেলিং স্থাপনের দাবী জানিয়েছে এলাকাবাসী

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD