শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের কেউ অন্যায় করলে রেহাই পাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

পুলিশের কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কাজ করছি। পুলিশের মধ্যে মাদকসেবী থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হচ্ছে। আমরা র‍্যানডমলি ডোপ টেস্ট করছি। পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। এছাড়াও মাদক সেবন করেন না কিন্তু মাদকের সঙ্গে জড়িত, এমন পুলিশ সদস্যদেরকেও চিহ্নিত করে চাকরিচ্যুত করা হচ্ছে।

সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘সাংবাদিকরা কোটি কোটি মানুষকে মোটিভেটেড করতে পারেন। আপনি অপিনিয়ন বিল্ডার, অপিনিয়ন বিল্ড করা অনেক কঠিন কাজ। সবাই তা করতে পারেন না। যেহেতু আপনারা মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন সেহেতু আপনাদের কলমের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটাই প্রত্যাশা করি।

করোনা মোকাবিলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গত বছর আমরা সরকারের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করেছি, চলতি বছরেও আমরা একইভাবে কাজ করব।’

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD