শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাজু মিয়া (৩৫) নামের এক নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বালুয়ার ঢোকাডাঙ্গা নামক ব্রিজের নিচ থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া শামসপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাজু মিয়া মহাসড়কের নির্মাণে শ্রমিকের কাজ করছিলেন। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলে আর ফিরে আসেনি তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বালুয়ার ঢোকাডাঙ্গা নামক ব্রিজের নিচে রাজুর মরদেহ দেখতে পান এলাকাবাসী।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, শনিবার সকালে খবর পেয়ে রাজুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজুর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD