শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

‘২০৩০ সালের মধ্যে ভারতের থেকে বাংলাদেশের রেল হবে উন্নত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে। যে অনুযায়ী রেলে বিনিয়োগ চলছে সে ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে উন্নত রেল ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের কারিগরি মান ইউরোপসহ আন্তর্জাতিক মানের সমতুল্য। দেশের রেওলয়ের আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এভাবে চললে আমাদের দেশের রেল ব্যবস্থা উন্নত হতে বেশি সময় লাগবে না।

এর আগে অংশীজন সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্তি গুহ, রেলওয়ের রাজশাহী আরএনবি’র চিফ কমাডেন্ট আশাবুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞাঁ, প্রধান যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD