শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সাগরে ২২ দিন শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচে ছিল ১৮ জেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভাসমান থাকার পর এফ বি আল হাসান নামের একটি ফিশিং বোট থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গতকাল শুক্রবার গভীর সমুদ্রে টহলরত অবস্থায় সেন্টমার্টিনের ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, পটুয়াখালী থেকে ৯ ডিসেম্বর ফিশিং বোটটি ১৮ জন মাঝি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ১৭ ডিসেম্বর পায়রা বন্দর বয়ার কাছে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন যাবত তারা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। এ সময় জেলেরা শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচে ছিল।

শুক্রবার নৌবাহিনী জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ফিশিং বোটটিকে উদ্ধার করে। তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র প্রদান করে। উদ্ধঅর হওয়া জেলেরা বর্তমানে নৌবাহিনীর সেন্টমার্টিন ঘাঁটিতে রয়েছে। তাদের নৌকাটির ক্রটিযুক্ত ইঞ্জিন মেরামত করে নৌকা ও মাঝিদেরকে নিরাপদে পটুয়াখালীতে পাঠানোর উদ্যোগ নিয়েছে নৌবাহিনী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD