শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আসছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা কমতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : শীতের এই ভরা মৌসুমে বসন্তের মতো বাতাস বইছে। দিনে সূর্যের তাপ গ্রীষ্মের আবহ নিয়ে এসেছে। পৌষের শেষ ভাগে এসে শীত যেন হঠাৎ উধাও। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আগামী মঙ্গলবারের মধ্যে দেশের উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ আসতে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

এদিকে গত এক সপ্তাহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুকে চিহ্নিত করে এসেছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, জানুয়ারি মাসে এই উষ্ণ পশ্চিমা লঘুচাপ প্রায় ১০ দিন ধরে দেশের ভেতরে সক্রিয় থাকা অস্বাভাবিক। সবচেয়ে শীতল থাকার কথা যে জানুয়ারি মাস, সেখানে শীত বিদায় নেওয়ার মতো আবহাওয়া তৈরি হয়েছে যেন। এর প্রধান কারণ আরব সাগর থেকে আসা মেঘমালা।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করতে পারে। মঙ্গলবার থেকে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহটি শুরু হতে পারে। তবে এটি খুব বেশি শক্তিশালী হবে না।

আবহাওয়াবিদেরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে। গত নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া শীতকালে এখনো তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়নি দেশ।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা নেমেছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সূত্র : প্রথম আলো।

আরও পড়ুন :

সাগরে বিধ্বস্ত হয়েছে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান

বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

অসংখ্য নিয়ামত পেয়েও মানুষ অকৃতজ্ঞ

কাল মন্ত্রিসভায় উঠছে এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ

আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD