শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের রোল মডেল: শিল্পমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নরসিংদী প্রতিনিধি : শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের উন্নয়নের রোল মডেল নয়, সারা বিশ্বের রোল মডেল। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ৪৯নং হাবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। বিএনপি ঘরে বসে শুধু আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে। তাদের চোখে আওয়ামী লীগের এসব উন্নয়ন ধরা পড়ে না। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বর্তমান সরকারের এসব উন্নয়নের খবর জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ৮শ’কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বিশাল বরাদ্দ দিয়ে সমগ্র নরসিংদী জেলার উন্নয়নের দৃশ্যপট পরিবর্তন করা যাবে।

বেলাব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা শরমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভুঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান, জেলা পরিষদের সদস্য অ্যাড. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা যুবলীগের কার্যনিবার্হী সদস্য মেরাজুল ইসলাম ভুইয়া মাসুম প্রমুখ।

পরে মন্ত্রী উপজেলার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

১০ দিন পার করাই ট্রাম্পের বড় চ্যালেঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু

ট্রায়ালে করোনা টিকা নেওয়ার ১০ দিনের মাথায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

আসছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা কমতে পারে

বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

অসংখ্য নিয়ামত পেয়েও মানুষ অকৃতজ্ঞ

কাল মন্ত্রিসভায় উঠছে এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ

আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD