শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘুষ নিয়ে ভারতীয়কে পাসপোর্ট, দুই পরিচালককে দুদকে তলব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের দুই পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১১ জানুয়ারি) দুদক কার্যালয় থেকে চারজনের কাছে সংস্থাটি উপ-পরিচালক আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের তলব করা হয়েছে।

তারা হলেন- পরিচালক পাসপোর্ট ও ভিসা সাইফুর রহমান, প্রকল্প পরিচালক একেএম মাজহারুল ইসলাম, উপপরিচালক তারিক সালমান এবং জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পা।

দুদকের তলবি নোটিশে পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক একেএম মাজহারুল ইসলাম ১৭ জানুয়ারি দুপুর ১২টা এবং উপপরিচালক তারিক সালমান এবং জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পাকে ১৯ জানুয়ারি দুপুর ১২টায় তলব করা হয়েছে।

সূত্র জানায়, ঘুষ নিয়ে ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD