বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মা ও মেয়েকে ধর্ষণ : একজনের যাবজ্জীবন, দুই আসামি খালাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

মা ও মেয়েকে ধর্ষণের দায়ে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আওলাদ হোসেন শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামের আকালী মিয়ার ছেলে। ২০১১ সালের ২৭ জুন রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৭ জুন রাতে উত্তর খানপুর গ্রামের এক দিন মুজুরের স্ত্রী ও মেয়েকে কৌশলে জুস পান করায় আসামি আওলাদ হোসেন। আসামির দেওয়া ওই জুস পান করার পর মা-মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রাতভর মা-মেয়েকে ধর্ষণ করে ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় আসামি আওলাদ।

পরদিন সকালে মা-মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্ঞান ফেরার পর স্বামীর নিকট পুরো ঘটনা বর্ননা করেন তার স্ত্রী। পরে আওলাদ হোসেন এবং তার দুই সহযোগী আয়নাল ও আমজাদ হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন দিনমুজুর স্বামী।

মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আয়নাল ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. একেএম নূরুল হুদা রুবেল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ফারুক হাসান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD