শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা ধ্বংসকারী নাকের স্প্রে উদ্ভাবনের দাবি বিআরআইসিএম’র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : মানুষের নাক, নাসিকারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস করতে পারে এমন একটি নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি সামনে আনে বিআরআইসিএম।

বিআরআইসিএম-এর প্রতিনিধি বৈঠকে জানান, তারা যে সলুশন তৈরি করেছেন তা ৩/৪ ঘণ্টা পর স্প্রে করা হলে নাক, নাসিকারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস হবে। এতে কেউ যদি সংক্রমিত ব্যক্তির কাছাকাছি যায় এবং সংক্রমণ ঘটে, তবে এই স্প্রে ভাইরাস ধ্বংস করবে।

আরও জানানো হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর মধ্যে এই স্প্রের ট্রায়াল করা হয়েছে। এতে কোভিড-১৯ রোগীর ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে। স্প্রেটির নাম ‘বঙ্গোসেফ ওরো ন্যাজাল স্প্রে’। বাংলাদেশই প্রথম এ ধরনের স্প্রে উদ্ভাবন করেছে দাবি প্রতিষ্ঠানটির।

কমিটির সদস্য হাবিবে মিল্লাত জানান, কমিটি এই স্প্রেটি আরও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বলেছে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এবং সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।

সূত্র : বার্তা২৪.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD