শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা পরিস্থিতি আরও কঠিন হতে পারে: রায়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
World Health Organization (WHO) Health Emergencies Programme Director Michael Ryan talks during a daily press briefing on COVID-19, the disease caused by the novel coronavirus, at the WHO heardquaters in Geneva on March 11, 2020. - WHO Director-General Tedros Adhanom Ghebreyesus announced on March 11, 2020, that the new coronavirus outbreak can now be characterised as a pandemic. (Photo by Fabrice COFFRINI / AFP) (Photo by FABRICE COFFRINI/AFP via Getty Images)

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারির দ্বিতীয় বছরটি আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান। খবর বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১৩ জানুয়ারি) তিনি বলেন, মহামারির দ্বিতীয় বছরে করোনা সংক্রমণের যে গতিশীলতা দেখছি সে বিষয়গুলি বিবেচনা করে বলা যেতে পারে এটি আরও শক্তিশালী হতে পারে।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ২০ লাখ, সংক্রামিত হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৪১৬ জন মানুষ।

মাইক রায়ান আরও বলেছেন, করোনার নতুন স্ট্রেইন যেভাবে ছড়াচ্ছে, বিশেষত উত্তর গোলার্ধে নতুন এই স্ট্রেইন ছড়িয়ে পড়ার কারণে প্রথম দিকের চেয়ে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় বছরটি আরও কঠিন হবে।

করোনায় গত সপ্তাহে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছে। উত্তর গোলার্ধে, বিশেষত ইউরোপ এবং উত্তর আমেরিকাতে সামাজিক মিশ্রণ বেড়ে যাওয়ায় অনেক দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ সতর্ক করে বলেছেন, ছুটির পরে কিছু দেশে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।

করোনার নতুন স্ট্রেইন প্রথমে ব্রিটেনে শনাক্ত হয়েছে কিন্তু এখন বিশ্বজুড়ে করোনার এই নতুন স্ট্রেইন ছড়িযে পড়েছে। এর ফলে ইউরোপ জুড়ে সরকারগুলি আরও কঠোর, দীর্ঘায়িত বিধিনিষেধ ঘোষণা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার আরও বলেছেন, আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকবো।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD