শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলশানে ভিসা সেন্টারে বিস্ফোরণে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে এরই মধ্যে দমকল পৌঁছেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুলশান এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ সাংবাদিকদের জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিটুকু তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে কাচ ভেঙে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। যাদের ছয় জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD