শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংধনু হাসপাতালকে সিলগালা ও জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরবেলা শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট নামক স্থানে করতোয়া ব্রিজের ৫০ গজ দূরে অবস্থিত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় হাসপাতালে বেশকয়েকজন সিজার করা রোগী ভর্তি ছিলো তবে আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসককে পাওয়া যায়নি। এসময় হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের কোন ধরনের কাগজ দেখাতে পারেনি।

ভ্রাম্যমাণ আদালত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ আয়েশা বেগমকে একলক্ষ টাকা ও ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: শামসুজ্জোহা, এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো: আমিনুল ইসলাম। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, এই হাসপাতালে গতকাল ২জন মহিলার অপারেশন হয়েছে। যিনি অপারেশন করেছেন তিনিই এ্যানেস্থেসিয়া দিয়েছেন, সহকারী হিসেবে কোন ডাক্তার ছিলনা। এখানে কোন ডাক্তার বা প্রশিক্ষিত কোন নার্স আমরা পাইনি।

আমাদের এই অভিযান চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এই নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দির্ঘদিন যাবৎ অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যজক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন এই হাসপাতালটি পরিদর্শন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের নির্দেশে আমরা এই হাসপাতালে অভিযান পরিচালনা করি। হাসপাতালের মালিককে ১ লক্ষ টাকা এবং ম্যানেজারকে ৫হাজার টাকা জরিমানা করি এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD