বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

জমজমাট উৎসবে অপো রেনো৫-এর ফার্স্ট সেল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো ১৪ জানুয়ারি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক জমজমাট উৎসবের মধ্য দিয়ে নতুন হ্যান্ডসেট অপো রেনো৫ এর ফার্স্ট সেল শুরু করেছে। উৎসবে ছিল কেক কাটা, লটারি ড্র এবং জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরের সাথে ফটোসেশন। সরাসরি অপো রেনো৫ বিক্রির প্রথম দিনে সাবিলা নূরের সাথে কুইজ, উপহার বিতরণ, লটারি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, প্রথম ক্রেতাদের মাঝে অটোগ্রাফ সম্বলিত গিফট বক্স প্রদান এবং তার সাথে ছবি তোলার সুযোগের মত বিভিন্ন কার্যকলাপ দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অপো রেনো৫ ইতিমধ্যে বিভিন্ন ই-কমার্স সাইট যেমন, দারাজ (www.daraz.com.bd), পিকাবু (pickaboo.com) এবং অপোর ওয়েবসাইটে (https://opposhop.online/product/13) পাওয়া যাচ্ছে।

তরুণদের লাইফস্টাইলের অভিজ্ঞতা আরও এক ধাপ বাড়াতে আগ্রহী ক্রেতাগণ অনলাইনে স্মার্টফোনটি কিনতে পারবেন। এছাড়াও সারা দেশের বিভিন্ন ব্র্যান্ডশপ থেকে সরাসরি ফোনটি কেনার সুযোগও রয়েছে। তবে, যারা দারাজ এবং পিকাবু থেকে অপো রেনো৫ কিনতে চান, তারা কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়া ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

জীবনের প্রতিটি মুহূর্ত আরও ঝকঝকে এবং স্টাইলিশভাবে তুলে ধরতে অপো রেনো৫-এ আছে ৬৪ মেগা পিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে চমৎকার এআই মিক্সড পোট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও ধারণের সুযোগ রয়েছে। এছাড়া ৭.৮ মিমি স্লিম বডির রেনো৫-এর ওজন মাত্র ১৭১ গ্রাম। ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধার সাথে স্মার্টফোনর ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি মাত্র ৩১ মিনিটে ৮০% পর্যন্ত চার্জ হয়। ৮ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ জিবি র্যা ম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজযুক্ত এই ফোনটি তরুণদের লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিতভাবে আরও বাড়িয়ে তুলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD