শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ধর্ষণ মামলা মীমাংসায় ডেকে বাদীকে পালাক্রমে ধর্ষণ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক বেত ঝাড়ে নিয়ে ৩১ বছর বয়সের এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ভোরে মামলার পর উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির (২৫) ও আজিজুল কাজির ছেলে আরিফ কাজিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারী গত ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেত মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলার উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝে মধ্যেই ওই নারীকে ফোন করতেন। মীমাংসার জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নেন।

বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করে। চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত ২-৩জন ওই নারীকে জোরপূর্বক বাড়ির পূর্বপাশের বেত ঝাড়ে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে মেডিক্যাল পরিক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সূত্র : কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD