বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেভেন স্টার গ্রুপের ৬ সদস্য আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে একটি গ্রুপ চাঁদাবাজি চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD