শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়ার্কশপে কাজ করার সময় দগ্ধ ৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোড এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে কর্মচারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ সাতজন হলেন- ওয়ার্কশপের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।

ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশেপাশে আরও কিছু গাড়ির কাজও চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গাড়ির ভেতরে থাকা পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী ও অন্যান্য চালকরা দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে দগ্ধ রুবেলের বরাত দিয়ে সহকর্মী শেখ আশরাফ জানান, তারা একই কোম্পানির গাড়ি চালান। রুবেল গাড়ি নিয়ে ওই ওয়ার্কশপে কাজ করাতে যান। ওয়ার্কশপে ওই সময় আরেকটি প্রাইভেটকারেরও কাজ করছিলেন কর্মচারীরা। তখন ওই প্রাইভেটকারের সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত চিকিৎসক জানান, আলী আকবরের ২০ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ ও রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিভে গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD