শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি শেষ করতে হবে চার দিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চারদিনের মধ্যে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করার তাগিদ দিয়েছে। এ জন্য ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো চিঠিতে মাউশি জানায়, ভর্তির সময় লটারির ফল অনুযায়ী নিজ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

উল্লেখ্য, এ বছর করোনা মহামারির কারণে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করেছে সরকারি বিদ্যালয়গুলো। ১১ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারির মাধ্যমে সারাদেশের ৩৯০টি স্কুলের জন্য ৭৭ হাজার ১৪৪ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD