বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এমসি কলেজে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালত আলোচিত এ মামলার অভিযোগ গঠন করা হয়।

এর মাধ্যমে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয় মামলার অভিযুক্ত আট আসামিকে।

সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার্জগঠনের আগে দুই আসামির জামিন ও তিন আসামি ডিসচার্জ আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

বহুল আলোচিত এ গণধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ছাত্রলীগ নেতারা হচ্ছেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

এর আগে গত মঙ্গলবার আট আসামির উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক। এরও আগে গত ৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। সেদিন বাদীপক্ষে আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়।

বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের সময় প্রদান করেন আদালত। কিন্তু ফের গত ১০ জানুয়ারি চার্জশিটের শুনানি দুদিন সময় বাড়ানোর আবেদন জানান বাদীপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জানুয়ারি শুনানি হয়।

গত ৩ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

উল্লেখ্য, প্রাইভেটকার নিয়ে এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ মামলায় ছাত্রলীগ ক্যাডারসহ আটজনকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD