শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন নতুন ভোটার হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। এ তালিকা প্রতিটা উপজেলায় থাকবে। কারো তালিকা যদি ভুল আসে, তবে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করলে সংশোধন করা হবে। ’

মো. আলমগীর বলেন, নতুন খসড়া তালিকা অনুযায়ী ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD