বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মসজিদে বিস্ফোরণ, আত্মসমর্পণের পর ২২ আসামির জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২২ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের প্রধান আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. সোলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত ২২ জন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের ১ হাজার টাকা বন্ডে ২৭ জানুয়ারি চার্জশিট শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত ২২ জন হলেন- রিমেল, বশির আহমেদ ওরফে হৃদয়, কাইয়ুম, আসলাম আলী, মো. স্বপন মিয়া, মো. মনিরুল, আব্দুল মালেক, আবুল কাশেম, নাজির হোসেন, মো. নেওয়াজ মিয়া, মিরাজ হাওলাদার, মো. আল আমিন, তানভীর আহমেদ, নাঈম সরদার, মফিজুল ইসলাম উজ্জ্বল, জাহাঙ্গীর আলম, আসিম উদ্দিন, শওকত, শামসু সরদার ও সামসুদ্দিন সরদার।

এদিকে গত চার মাস তদন্ত শেষে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০)।

তবে চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাস বিভাগ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে এই চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক ও অবৈধ গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রণে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এই বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুসহ আরও ১৫ জন দগ্ধ হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD