শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নীলফামারীর সৈয়দপুরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ লিসা (২৫) মাছ বিক্রেতা মাসুদের স্ত্রী। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়। শনিবার সকাল ১০টায় সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লিসা রান্নাঘরে চুলায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। ওই সময় তার গায়ের চাদরে আগুন লেগে যায়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে মাছ বিক্রেতা মাসুদ জানান, সকাল বেলা আমার স্ত্রী চুলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন। ওই সময় গায়ের চাদরে আগুন লেগে তিনি দগ্ধ হয়েছেন। সৈয়দপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD