শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় খাদিজা বেগম (৪০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলী ইউনিয়নের জুম্মা পাড়ার অদুরে বিএম কলেজের সামনে। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হুরকা পাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাদিজা বেগম তারাগঞ্জ থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বিএম কলেজের সামনে ইট বোঝাই ট্রলি,ভ্যানটির পিছনে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই রাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ট্রলির ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD