শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ৬ ফেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

আরিচা প্রতিনিধি : ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় মিলে ৬টি ফেরি।

রোববার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

এ সময় তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত পৌনে ১২ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান জিল্লুর রহমান।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD