শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার টিকা দিতে ঢাকায় হবে ৩০০ কেন্দ্র: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ‌্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকা দেওয়ার জন‌্য ঢাকায় ৩০০টি কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আগামী ২৫-২৬ জানুয়ারি ভারত থেকে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ‌্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, যেকোনো ওষুধ বা ভ্যাকসিনের সাইড ইফেক্ট (পার্শ্বপ্রতিক্রিয়া) থাকতে পারে। ওষুধের গায়ে লেখা থাকে, কী কী পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। আবার নাও হতে পারে। বিভিন্ন দেশে ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। অ‌্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেও হয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে জনসাধারণকে সব ধরনের চিকিৎসা সহায়তা আমরা দেবো। করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া যেটা আছে, সেটি গুরুতর নয়। অ‌্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কম। এজন্য আমি মনে করি, জনগণকে প্রস্তুত থাকতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া মেনে নিয়ে ভ্যাকসিন নিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, আমরা চার ডলার দামে সেরাম ইনস্টিটিউটের কাছে থেকে টিকা কিনছি। পরিবহন ও সংরক্ষণে যে এক ডলার খরচ, সেটাও দেওয়া হচ্ছে। আমাদের চুক্তি আছে যে, ভারত সরকার কম দামে কিনলে আমাদেরও কম দামে দেবে। বেশি দাম হলে আমরা নেবো না, আমরা কম দামেই নেবো।

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সাধুবাদ জানাই, তারা একটি ভ্যাকসিন ডেভেলপ করেছে। একটি ভ্যাকসিন প্রস্তুত করতে যেসব প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তাদের সেগুলো অনুসরণ করতে হবে। আমাদের দেশীয় প্রোডাক্ট যদি মানসম্পন্ন হয়, আমরা সব সময় সেটি গ্রহণ করে থাকি। আমাদের কাছে যখন যে সাহায্য চাইবে, আমরা তাদের সাহায্য করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ সংগঠনটির অন্য সদস্যরা।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD