শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস এর সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৬২০ আর করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন।

যুক্তরাষ্ট্রে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৬৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়া। দ্বিতীয় টেক্সাসে, তৃতীয় ফ্লোরিডা, চতুর্থ নিউইয়র্ক, পঞ্চম ইলিনয়। আর দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে। এই সংখ্যা ৪১ হাজারের বেশি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আবার বাড়ছে। কোনো কোনো দিন দৈনিক সংক্রমণ শনাক্তে রেকর্ডও হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD